Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫, ২৪ মার্চ ২০২৫

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সুন্দরবনে ভয়াবহ আগুন, জ্বলছে আধা কিলোমিটার

সুন্দরবনে ভয়াবহ আগুন, জ্বলছে আধা কিলোমিটার
ছবি: সংগৃহীত

সুন্দরবনের পূর্বাঞ্চলে তেইশের ছিলার শাপলার বিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন অন্তত আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান জানিয়েছেন, কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বর্তমানে পানি ছিটানো শুরু হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, ড্রোন ও জিপিএস ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

বন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বনের ভেতরে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন বিভাগের কর্মীরা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাইপের সাহায্যে পানি ছিটানো হচ্ছে।

তবে ঠিক কতটুকু বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায়ও আগুন লাগে। ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এলাকাটি এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সঠিক হিসাব দেয়া সম্ভব নয়।

সুন্দরবনের পরিবেশবিদরা বলছেন, বনাঞ্চলে বারবার আগুন লাগার ঘটনা উদ্বেগজনক। এতে বিরল প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী হুমকির মুখে পড়তে পারে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট দফতরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের