Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৭, ৬ মে ২০২৫

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা

হিরো আলমের বিরুদ্ধে গর্ভপাত ও ধর্ষণের অভিযোগ

হিরো আলমের বিরুদ্ধে গর্ভপাত ও ধর্ষণের অভিযোগ
ফাইল ছবি

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বঘোষিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৪ মে) মিথিলা নামে এক নারী বাদী হয়ে ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় হিরো আলম ছাড়াও ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—আলো বেগম (হিরো আলমের বোন), তার ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিম।

মামলার অভিযোগে বলা হয়—হিরো আলম ওই নারীকে ছোট পর্দায় কাজের সুযোগ ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এছাড়াও শর্টফিল্ম বানানোর কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন। পরে কাবিনের চাপ দিলে গত ২১ এপ্রিল মারধর করলে রক্তক্ষরণে গর্ভপাত হয় বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি তাকে চিনিই না, এটা মিথ্যা ও হয়রানিমূলক মামলা।

পিবিআই বগুড়ার পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প