Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ৬ মে ২০২৫

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
ছবি: সবার দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ৭জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্টসহ সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়।

মঙ্গলবার (৬ মে) দুপুরে চররপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো.জাহাঙ্গীর। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মো.মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্য ডা:এ.এন.এম মনিরুজ্জামান,অনুপম মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল মুখী। তাদের পড়ালেখা মুখী করতে ১০টি ক্যাটাগরিতে মাসিক মূল্যায়নে পুরস্কৃত করা হচ্ছে। এমন আয়োজন ইতিবাচক এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে। একই সাথে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করলে সমাজে মাদক সেবন ও সামাজিক অপরাধ কমে আসবে।

সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম তাসলিমা আবেদা,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুন নাছির, অভিভাবক সদস্য মো.ইকবাল হোসাইন প্রমূখ।      

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার