Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ১৬ মে ২০২৫

আপডেট: ১৪:১০, ১৬ মে ২০২৫

পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি-জনতা

পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি-জনতা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধে তারা তা ব্যর্থ হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ২টার দিকে। তখন থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বুঝে বিএসএফ পিছু হটে যাওয়ায় বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ত্রিপুরা ও রাজস্থানে আটক হওয়া মোট ৭৫০ জন—যাদের অধিকাংশই বাংলাদেশি, কিছু রোহিঙ্গাও রয়েছে—তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা হয়।

বিজিবি সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয় তারা। একই সঙ্গে স্থানীয়দের মধ্যেও সংবাদ পৌঁছে যায়। মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়, ফেসবুক লাইভে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। তখন সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়।

জনতার উপস্থিতি দেখে বিএসএফ সদস্যরা পিছু হটে যায়।

সিঙ্গারবিল ইউনিয়নের ইউপি সদস্য বাচ্চু মিয়া বলেন, বিজিবির মাধ্যমে খবর পেয়ে এলাকার মানুষকে সীমান্তে যেতে বলি। লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়।

ইউপি সদস্য মামুন চৌধুরী জানান, সীমান্তে পুশইনের খবর ছড়িয়ে পড়লে মাইকিং করা হয়। বিজিবি ও জনতার উপস্থিতিতে বিএসএফকে পিছু হটতে হয়।

বিজয়নগর উপজেলার ইউএনও সাধনা ত্রিপুরা জানান, সীমান্তে এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে সবাই সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, পুশইনের খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা মিলে তা প্রতিহত করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার