Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ২ জুন ২০২৫

ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৬ গরুর মৃত্যু

ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৬ গরুর মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়টি গরু মারা গেছে। 

সোমবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম চরাক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলম খানের সেচ পাম্পের বিদ্যুতের তারে বাগানের একটি গাছের ডাল ভেঙে পড়ে। ওই সময় সেখানে গরুগুলো ঘাস খাচ্ছিলো। হঠাৎ করেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সেচ পাম্পের মালিক আলম খান জানান, সেচ পাম্পের তারগুলো বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখা ছিলো। সকালে একটি গাছের ডাল ভেঙে তারের উপর পড়ে থাকে। এর কিছুক্ষণ পর সেখানে থাকা ছয়টি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত গরুগুলোর মধ্যে তার নিজের তিনটি গরু ছিলো বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গানে ‘ভাইরাল’ হওয়া বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে: প্রধানমন্ত্রী
এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির
র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার
হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বারিধারায় গাড়িচাপা: চালক কিশোর, মামলায় আসামি অন্যজন
মরিয়মের মৃত্যু তদন্তে নতুন মোড়, মামা ওবায়দুর গ্রেফতার
১৬ দিন বিদ্যুৎহীন আইএইচটি, অনির্দিষ্টকালের ছুটি
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না: পেজেশকিয়ান
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান
আগ্রাসি হয়ে উঠছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় গেলো ৬ প্রাণ
এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ