Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ১৬:১৪, ১৯ জুন ২০২৫

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু  

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু  
ছবি: সবার দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

নিহত মো. আলাউদ্দিন (৩৭) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।  

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রশিক আলাউদ্দিন উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারের পঞ্চম তলার গাঁথুনির কাজ করতে যান। পরবর্তীতে সেখানে তিনি মিস্ত্রির সাথে কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আবু কাউছার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করি। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আমরা জানতে পেরেছি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার