Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ১০ মে ২০২৫

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
ছবি: সবার দেশ

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন আহত হয়েছে।    

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টু লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্র্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরো দুই জন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে  পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে।  

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।  লাশ হাসপাতালে রাখা আছে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার