Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৩, ২৫ জুন ২০২৫

লালমনিরহাটে সীমান্তে ৭ জনকে পুশ ইন বিএসএফ-এর

লালমনিরহাটে সীমান্তে ৭ জনকে পুশ ইন বিএসএফ-এর
ছবি: সবার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে সাতজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

তারা হলেন- খুলনার দৌলতপুর থানার খালিশপুর এলাকার কাওছার আলী (৭০), তার স্ত্রী মুন্নি খাতুন (৫৯), কাওছার আলীর ভাই খুরশিদ (৫০), তার স্ত্রী তারা খাতুন (৪৫), মেয়ে রেজিয়া (১২), ছানিয়া খাতুন (১০) ও আমেনা খাতুন (০৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে ভোরে তাদেরকে পুশ ইন করেছে বিএসএফ। পরে তারা স্থানীয় একটি মসজিদে অবস্থান নেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে স্থানীয় স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানান, পুশইনের শিকার সাতজনই খুলনার বাসিন্দা। দীর্ঘদিন আগে ভারতে অবৈধভাবে গিয়েছিলেন। মঙ্গলবার তাদের পুশ ইন করেছে বিএসএফ। তাদের মধ্যে পাঁচজন নারী ও শিশু রয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুশ ইনের শিকার হয়ে বিজিবির হাতে আটক সবাই বাংলাদেশি নাগরিক, তারা খুলনার বাসিন্দা। তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প