Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ১৫ জুলাই ২০২৫

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ, ৩৪ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ, ৩৪ ভারতীয় জেলে আটক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৩ জুলাই) গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে তাদের মোংলার দ্বিগরাজ নৌঘাটিতে নিয়ে আসা হয়।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে নৌবাহিনী মোংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বয়ার ৭৭ নটিক্যাল মাইল অভ্যন্তরে বেশ কয়েকটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখে। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।

আটক ট্রলারগুলো থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব মাছ নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। আটক জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রতি বছর ইলিশ মৌসুমে ভারতীয় জেলেদের আধুনিক প্রযুক্তিনির্ভর আগ্রাসী অনুপ্রবেশ বেড়ে যায়। তবে বাংলাদেশ সরকার জলসীমা সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের আটকের কার্যক্রম জোরদার করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রসীমা নিরাপত্তা, চোরাচালান ও দস্যুবিরোধী কার্যক্রম এবং মৎস্য ও বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব