Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৮, ৬ আগস্ট ২০২৫

কমলনগরে জামায়াতের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৪

কমলনগরে জামায়াতের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৪
ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদে মাগরিব উপজেলার হাজিরহাট বাজারে এ সংঘর্ষে অন্তত ৪ জন জামায়াত কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

চরফলকন ইউনিয়ন জামায়াত নেতা ইউনুছ হাওলাদার জানান, মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সোনালী ব্যাংকের সামনে সমাবেশ চলাকালে ছাত্রলীগ সমর্থিত ওমর ও আইমনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল হঠাৎ রাজাকার বলে গালিগালাজ শুরু করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় হামলায় জামায়াত নেতা আইয়ুব আলী, কর্মী হারুন, বাবুল ও মোহন আহত হন। তাদের মধ্যে আইয়ুব আলী ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কমলনগর উপজেলা জামায়াতের মাওলানা আবুল খায়ের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করছিলাম। হঠাৎ ছাত্রলীগ সমর্থিত একটি দল এসে অশ্লীল গালিগালাজ ও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয়া হয়।

কমলনগর থানার ওসি (তদন্ত) কামরুল হাসান জানান, দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ