Sobar Desh | সবার দেশ মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৫ জানুয়ারি ২০২৫

মুন্সীগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ১৫ আহত

মুন্সীগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ১৫ আহত

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু'জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১) অন্তর্ভুক্ত।

ঘটনাটি ঘটে শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে। পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের কিছু শিক্ষার্থী অংশ নিলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা বৃদ্ধির পর, ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা এসে ছাত্রদল কর্মী আল আমিন ও ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদের গ্রুপের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। দু'পক্ষ লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, এবং এ সময়ে কিছু সাধারণ শিক্ষার্থীও আহত হয়।

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ জানান, তিনি একসময় ছাত্রলীগ নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। তবে বর্তমানে কোন পদে নেই। তিনি জানান, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে আসলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে মারধর করে। অপরদিকে, আহত ছাত্রদল কর্মী আল আমিন রক অভিযোগ করেন, ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে তাদের এক সহপাঠীর ওপর হামলা করে এবং তখনই সংঘর্ষ বেঁধে যায়।

এ ঘটনার পর মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৭ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ