Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫০, ১৪ আগস্ট ২০২৫

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
ছবি: সবার দেশ

নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। এর আগে, গত শুক্রবার ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

তিন সন্তানের জন্ম দেয়া ওই গৃহবধূ উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।    

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আসেন। তখন তিনি জানতেনা তার পেটে তিনটি সন্তান রয়েছে। চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর পেটে তিনটি বাচ্চা রয়েছে। পরবর্তীতে  শুক্রবার রাত ৯টার দিকে প্রসূতি বিভাগে হাসপাতালের ডাক্তার ও নার্সদের দীর্ঘক্ষণ চেষ্টায় ওই নারী তিনটি সন্তানই সুষ্ঠু ভাবে প্রসব করে। যার মধ্যে ২টি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সন্তানদের সুস্থ দেখে খুশি গৃহবধূর পরিবার।  
 
চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, প্রসূতি ওই নারী হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়। এখন মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ