Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ৭ জানুয়ারি ২০২৫

ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার উদ্ধার বিজিবির

ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার উদ্ধার বিজিবির
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজিবি। ৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

আজিজুস শহীদ বলেন, কোদলা নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত, কিন্তু বিএসএফের কারণে স্থানীয়রা নদীতে মাছ ধরতে বা অন্যান্য কাজ করতে পারতেন না। তবে, বিএসএফের সাথে আলোচনা করে এবং বিজিবির দখল প্রতিষ্ঠার পর এখন থেকে বাংলাদেশের লোকজন নদীটির সব ধরনের সুবিধা ভোগ করতে পারবে।

এতে আরও জানানো হয় যে, বর্তমানে মাটিলা গ্রামের অনেক মানুষ নদীতে মাছ ধরছেন এবং গোসল করছেন। স্থানীয় কৃষক আলমগীর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম করা যাবে, যা আগে বিএসএফ অনুমতি দিতো না।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ