Sobar Desh | সবার দেশ আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের পাঁচ বছরের মেয়ে জামিলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভাড়া বাসার ঘরে প্রবেশ করে তারা প্রথমে খাটের ওপর সোনিয়া ও জামিলার নিথর দেহ দেখতে পান। ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল রুবেলের লাশ। দৃশ্যটি দেখে তারা দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে তদন্তের জন্য ডাকা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পারিবারিক কলহ অথবা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। নিহত পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ