Sobar Desh | সবার দেশ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ৮ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে বিএসএফ’র গুলিতে বাংলাদেশির মৃত্যু

সুনামগঞ্জে বিএসএফ’র গুলিতে বাংলাদেশির মৃত্যু
প্রতীকি ছবি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক মো. সাইদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, সাইদুল ইসলাম ও আরও কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করার সময় বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দলের সামনে পড়েন। বিএসএফ তাদের ধাওয়া করলে, একপর্যায়ে গুলি চালানো হয়, যার ফলে সাইদুল ইসলামের পেটে ও বুকে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার সঙ্গীরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. শফিকুর ইসলাম জানিয়েছেন, হাসপাতালে আসার আগে সাইদুল ইসলামের মৃত্যু হয়েছে এবং তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিজিবি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। সেখানে গুলি চালানোর কারণ জানানো হবে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ