Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ৪ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ
ছবি: সবার দেশ

নোয়াখালীর হাতিয়াতে চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামে এক কিশোর দিনমজুরকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে উপজেলার প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাফর  উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মোহাম্মদ জাকের হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১০-১২দিন আগে বিএনপি নেতা সোহেলের বাড়িতে কাজ করেন জাফর। গত ৫দিন আগে বাড়ির মালিককে না জানিয়ে সেখান থেকে চলে যান। যাওয়ার  সময় তাদের আলমারির চাবি, মোবাইল চার্জার ও নগদ ১১শত টাকা নিয়ে যান। 

এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে জাফরের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে তার বাবা চলে যায়।  পরে জাফরকে আটকে রেখে নির্যাতন করে তার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়।  

তবে অভিযোগ নাকচ করে দিয়ে অভিযুক্ত চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদ বলেন, স্থানীয় এনসিপির কয়েকজন নেতার সাথে আমার বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার চেষ্টা করছে তারা। জাফরের বাবাকে খবর দিয়ে আনা হয়। পরবর্তীতে সেখানে তার বাবা ছেলে রেখে চলে যান। পরে জাফরকেও তার বাবাকে নিয়ে আসার জন্য ছেড়ে দেয়া হয়। এরপর কী হয়েছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর শুনেছি
 
হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো.লেয়াকত আলী বলেন, প্রাথমিক ভাবে এটিকে হত্যাকান্ড মনে হচ্ছে। শরীরে কোন আঘাতের চিহৃ নেই। তবে ফাঁস দিয়ে মরলে রশির দাগ হবে চন্দ্রা আকৃতির। কিন্তু এ রশির দাগটা গোলাকার।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ