Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৯, ৭ অক্টোবর ২০২৫

মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা

মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা
ছবি: সবার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলা ৬নম্বর আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।  

র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

গ্রেপ্তার শাফায়েত হোসেন সৈকত (২০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।

উপজেলার কল্লা মার্কেট এলাকায় গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে এ হত্যাকান্ড ঘটে।  

নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার সৈকত একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সন্ত্রাসী। কয়েক দিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে সন্ত্রাসীরা মারধর করার সময় বিজয় নিরীহ মানুষটিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা ভিকটিমের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ভিকটিম উপজেলার কল্লা মার্কেট এলাকায় গতিরোধ করে আটক করে। একপর্যায়ে বিজয়ের শরীরে তিনশত'র অধিক স্থানে এলোপাতাড়ি এবং উপর্যপুরি কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব