Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত নেতার নির্দেশে জাল ভোটের সিল তৈরি, ব্যবসায়ী গ্রেফতার

জামায়াত নেতার নির্দেশে জাল ভোটের সিল তৈরি, ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরি করার ঘটনায় জামায়াত নেতা ও এক ব্যবসায়ীকে আসামি করে মামলা করেছে পুলিশ। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক ব্যবসায়ী সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, জানায় জেলা জামায়াতের আমির।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। সদর থানা পুলিশের এসআই হুমায়ুন কবির মঙ্গলবার রাতে সোহেল ও শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আটক সোহেল রানার বাড়ি সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে, তিনি জেলার পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সেক্রেটারি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেলের দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়। হোয়াটসঅ্যাপে কথোপকথন ও ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে শরীফকেও মামলায় আসামি করা হয়। আটক সোহেল জানিয়েছেন, ৩০ জানুয়ারি শরীফ তাকে ৫টি নির্বাচনী সিলের অর্ডার করেছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের জন্য সিল তৈরি করানো হয়েছিল।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলন করেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সোহেলকে জামায়াতের কর্মী দাবি করেন। পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল জামায়াতের সদস্য নন।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, ঘটনার পর শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান