Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২২:২৮, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি

নিহতদের ৫ কোটি, আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল

নিহতদের ৫ কোটি, আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল
ফাইল ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রত্যেককে ৫ কোটি এবং আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন।

রিটে দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ ও যুদ্ধবিমান উড্ডয়ন বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। সে সঙ্গে চাওয়া হয়েছে—দেশে কতগুলো ত্রুটিপূর্ণ বিমান আছে, তার তালিকা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আদালতে উপস্থাপন করতে নির্দেশনা।

আবেদনে আরও বলা হয়, মাইলস্টোন দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলের একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। তাতে আগুন ধরে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ