হাইকোর্টের নির্দেশেও থামেনি যশোরের শার্শার ২০ অবৈধ ইটভাটা
যশোরের শার্শা উপজেলায় ২৩টি ইট ভাটার মধ্যে ২০টি ভাটার কোনও ধরনের বৈধ অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। পরিবেশ ধ্বংস, কৃষিজমি দখল, নির্বিচারে বৃক্ষনিধন ও ভয়াবহ বায়ুদূষণের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে অবৈধ ইটভাটা।