Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৬ জানুয়ারি ২০২৫

রাবির স্থগিত হওয়া ভর্তির আবেদন শুরু

রাবির স্থগিত হওয়া ভর্তির আবেদন শুরু
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে স্থগিত হওয়া ভর্তির প্রাথমিক আবেদন পুনরায় শুরু হবে ২৭ জানুয়ারি দুপুর ১২টায়। আবেদন চলবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২৬ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক আবেদন ফি পুনঃ নির্ধারণ করে ২২ টাকা করা হয়েছে।

চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপ ১১-১৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপ ১৮-২০ ফেব্রুয়ারি ও তৃতীয় ধাপ ২৩-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ এপ্রিল, ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রযোজ্য শর্তাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব