Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ৩ জানুয়ারি ২০২৫

রাবিতে পোষ্য কোটা বাতিল

রাবিতে পোষ্য কোটা বাতিল
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা দেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকবে না এবং তার দায়িত্ব পালনকালে এ কোটা আর ফিরে আসবে না।

উপাচার্য আরো জানান, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া রয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনেই পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। তারা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়, যার ফলে দুই উপ-উপাচার্য এবং কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। খাবারও তাদের জন্য সরবরাহ করা হয়নি, যা শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্যদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। 

শিক্ষার্থীরা জানান যে, পোষ্য কোটা বাতিল না হলে তারা পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলন করবেন।

পরবর্তীতে রাত সোয়া ৯টার দিকে উপাচার্য প্রশাসন ভবনে উপস্থিত হন এবং ৬ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। সাড়ে ৯টার দিকে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা বের হয়ে আসেন এবং শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল নিয়ে বের হন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ