Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালিত হবে 

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালিত হবে 
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর দিনকে স্মরণীয় করে রাখতে ওইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেরোবি কর্তৃপক্ষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। 

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে, তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা