Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে আমরণ অনশন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে আমরণ অনশন
ছবি: সবার দেশ

পতিত ফ্যাসিস্ট ও মাফিয়া সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ অনশন শুরু করেন।

সেখানে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. ওমর ফারুক ও মো. আবু সাঈদ  আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে ওমর ফারুক জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও কর্মী আবু সাঈদ।

এদিন বিকালে তাদেরকে সংহতি জানাতে যান ৫ আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। অভিন্ন দাবি হওয়ায় তাৎক্ষণিকভাবে তারাও অনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন।

এদের মধ্যে আমরণ অনশনে যোগ দিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনশনে সংহতি জানিয়ে অবস্থান করছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প