Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০৯, ১৫ এপ্রিল ২০২৫

ভিসির পদত্যাগের এক দফা দাবি

কুয়েট শিক্ষার্থীদের তালা ভেঙে হলে প্রবেশ

কুয়েট শিক্ষার্থীদের তালা ভেঙে হলে প্রবেশ
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা তালা ভেঙে ছাত্র হলগুলোতে প্রবেশ করেছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে ছয়টি ছাত্র হলের তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এ ছাড়া উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। একজন আন্দোলনরত শিক্ষার্থী ঘোষণাপত্রটি পড়ে শোনান। ঘোষণায় বলা হয়, ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন, ছাত্রদের হল থেকে বের করে দিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলায় উৎসাহ দিয়েছেন এবং তাদের বহিষ্কার করেছেন। তাই আমরা ছয় দফা থেকে এক দফায় এসেছি—ভিসির অপসারণ আমাদের একমাত্র দাবি। পাশাপাশি নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত চাই।

আরও পড়ুন <<>> কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ক্লাশ শুরু ৪ মে

ঘোষণার পর শিক্ষার্থীরা হলগুলোর তালা খোলার সিদ্ধান্ত নেন। এরপর তারা মিছিল করে খান জাহান আলী হলের প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন এবং অন্যান্য হলের তালাও ভাঙেন। এর আগে দুপুর ১টায় ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ‘মেক কুয়েট, ফ্রি এগেইন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা গত ফেব্রুয়ারির সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে সিন্ডিকেট সভায় ২ মে হল খোলার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর এবং ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেছেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু