Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২৩ এপ্রিল ২০২৫

কুয়েট ভিসির অপসারণের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন

কুয়েট ভিসির অপসারণের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
ছবি: সবার দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃবৃন্দ।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ইবি’র প্রশাসন ভবন চত্বরে অনশন শুরু করেন সংগঠনের সমন্বয়ক এস. এম. সুইট। তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী অনশনে অংশ নেন। তারা জানান, কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কুয়েট ভিসি মাছুদ দলীয় পক্ষপাতদুষ্ট, আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত ও প্রশাসনিকভাবে অযোগ্য। তার সময়ে শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন, অথচ উল্টো তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। এমনকি তার প্রভাব বিদেশ পর্যন্ত বিস্তৃত। সরকারও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সমন্বয়ক এস. এম. সুইট বলেন, কুয়েট প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের ওপর ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা মনে করেন, ভিসির নৈতিকতা ও দায়িত্ববোধে বড় ধরনের ঘাটতি রয়েছে। আমাদের ভাইয়েরা ৪৮ ঘণ্টা ধরে অনশনে রয়েছেন। আমরাও তাদের পাশে আছি এবং অনশন চালিয়ে যাব, যতক্ষণ না ভিসি পদত্যাগ করেন।

উল্লেখ্য, কুয়েটের উপাচার্যের অপসারণের দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে আমরণ অনশনে বসেছেন ৩২ জন শিক্ষার্থী। অনশনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি