Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৯ জুলাই ২০২৫

ভিসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকা ঘুষ দাবি

সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকা ঘুষ দাবি
ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিয়োগপ্রত্যাশী ও কলেজের শিক্ষক অধ্যাপক কাজি নেয়ামুল হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৩ জুন অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করি। পরদিন গভর্নিং বডি সভায় আমাকে অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয় এবং ভিসির অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়। কিন্তু দীর্ঘসূত্রতার পর গত ৪ জুলাই ধানমন্ডির বিশ্ববিদ্যালয় অফিসে ডেকে উপাচার্যের পিএস আমিনুল আক্তার ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন।

তিনি আরও জানান, ওই সময় তার সঙ্গে ছিলেন তিন সহকর্মী—ফকির মোহাম্মদ শহিদুল্লাহ, বাদশাহ আলমগীর ও জাহাঙ্গীর হোসেন। তাদের উপস্থিতিতেই ঘুষের এ প্রস্তাব দেয়া হয়, যা তিনি সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেন।

অধ্যাপক নেয়ামুল আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের সময় ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগকারী তৎকালীন অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদ এবং বহিষ্কৃত ছয়জন শিক্ষককে পুনর্বাসনের জন্য বর্তমান ভিসি বারবার চাপ দিয়ে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদের মুখে ব্যর্থ হয়ে উপাচার্য গভর্নিং বডির গঠনেও একতরফাভাবে হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অধ্যাপক আমানুল্লাহ উপাচার্য নিযুক্ত হওয়ার পর থেকেই ঢাকা সিটি কলেজের প্রতি বৈরী মনোভাব দেখিয়ে আসছেন। পূর্বেও কলেজ সফরের সময় তার পিএস মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন।

এদিকে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষা মহলে এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের দাবি তুলেছেন সংশ্লিষ্ট অনেক শিক্ষক ও সচেতন মহল।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের