Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৩৩, ৪ অক্টোবর ২০২৬

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটে একসঙ্গে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রথমবারের মতো কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিটই সচল রয়েছে। দুই ইউনিট থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দুই ইউনিটের সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ মেগাওয়াট, যা কেন্দ্রটির উৎপাদন সক্ষমতার মধ্যে নতুন রেকর্ড।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয় ২০১০ সালে। এর দুই বছর পর, ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) চুক্তি স্বাক্ষর করে।

ওই চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়। যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কেন্দ্রটির দুই ইউনিট একসঙ্গে সর্বোচ্চ উৎপাদনে থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এর অবদানও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার
বর্ষসেরা ট্যুরিজম পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
মৃত্যুদণ্ডের ইনজেকশনেও মৃত্যু নয়, হাসপাতালে অচেতন ক্রিস্টা
হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, ‘অবৈধ অর্ডার মানি না’
শিক্ষকদের পেনশন ৩ মাসে দেয়ার দাবি আখতারের
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
চুক্তিভিত্তিক জনবল নেবে সেভ দ্য চিলড্রেন
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আমরা যুদ্ধে জড়াতে চাই না: তথ্যমন্ত্রী
নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে