Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ১২ জুলাই ২০২৫

আপডেট: ০০:২৯, ১২ জুলাই ২০২৫

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘চাঁদাবাজ নো মোর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের ঠাঁই নাই”সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে, এ দেশের জনগণ ফ্যাসিবাদ কখনও মেনে নেয় না। নারকীয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, এ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি সংগঠিত চাঁদাবাজ চক্রের নগ্ন প্রকাশ। আমরা আগেও আন্দোলনে নেমেছি, ভবিষ্যতেও নামবো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা থেমে থাকবে না।

বক্তারা আরও বলেন, একুশ শতকের বাংলাদেশে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যার ঘটনা সভ্যতার প্রতি চরম অবমাননা। সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প