Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ০১:১২, ২৫ জুলাই ২০২৫

জবিতে ভর্তি শেষ, পূর্ণ হলো সব আসন

জবিতে ভর্তি শেষ, পূর্ণ হলো সব আসন
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সব ইউনিট ও বিভাগে শতভাগ আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, ‘আলহামদুলিল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। সব বিভাগের সব আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ এক বিরল সাফল্য।’

তিনি আরও বলেন, ‘এ সাফল্যের কৃতিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর ২২ জুন থেকে কিছু আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু হয়।

চলতি শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়—এ, বি, সি, ডি ও ই। মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে প্রায় ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান ৪০ হাজার শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা শুরু হয় ৩১ জানুয়ারি, শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।

সব আসন পূর্ণ হওয়ায় এবার ভর্তি নিয়ে অতিরিক্ত কোনো মেধাতালিকা প্রকাশ করতে হয়নি বলে জানিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ