Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ২১ আগস্ট ২০২৫

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে, থমথমে পরিবেশ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে, থমথমে পরিবেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, শিক্ষার্থীরা হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে সিটি কলেজের তিনজন এবং ঢাকা কলেজের একজন রয়েছে।

ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিউমার্কেট ও ধানমন্ডি থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বছরের শুরু থেকেই ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চলতি বছরের ১৯ জানুয়ারি এ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষে একজন আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়।

২০ ফেব্রুয়ারি আবারও ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। আর ১৮ মার্চের সহিংসতায় অন্তত ৫০ জন শিক্ষার্থী ও পথচারী আহত হন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প