Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ০১:২০, ২৭ আগস্ট ২০২৫

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি বুয়েট শিক্ষার্থীদের

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি বুয়েট শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে টানা পাঁচ ঘণ্টার অবরোধ তুলে নিয়ে তারা শাহবাগ থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘোষিত তিনটি মূল দাবি হলো—

  • ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডের (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগের জন্য সবাইকে পরীক্ষা দিতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে বা সমমান পদ সৃজন করে কোনো পদোন্নতি দেয়া যাবে না।
  • টেকনিক্যাল ১০ম গ্রেডের (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
  • ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি-বিএইটিইর আওতায় এনে সঠিক প্রক্রিয়ায় অনুমোদন দিতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ