Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ফলাফল ঘিরে টানটান উত্তেজনা: ক্যাম্পাসে বাড়তি পুলিশ

ডাকসুর ফলাফল ঘিরে টানটান উত্তেজনা: ক্যাম্পাসে বাড়তি পুলিশ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যার পর উত্তেজনা বাড়ে

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলের পর থেকে বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। শাহবাগ মোড়, নীলক্ষেত, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় উভয় পক্ষের সক্রিয় অবস্থান দেখা গেছে। এতে বিশ্ববিদ্যালয় চত্বরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়। তারা দাবি করছে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং ফলাফল সঠিকভাবে ঘোষণা না হলে কঠোর আন্দোলনে যাবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন,
ফলাফলকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে। শাহবাগ, টিএসসি, নীলক্ষেতসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

এছাড়া সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও সক্রিয় অবস্থানে রয়েছে, যাতে সহিংসতা ছড়িয়ে পড়তে না পারে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের