Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন

শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্তুতি

শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে। এরই মধ্যে অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হলসহ ৬টি হলে শিবির সমর্থিত প্রার্থীদের জয়লাভের খবর এসেছে। এ আংশিক ফলাফল ঘিরে শাহবাগে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে ইসলামী ছাত্রশিবিরের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা বিজয় মিছিলের প্রস্তুতিও নিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী ও শিবির সমর্থকরা ফলাফলের খবরে আনন্দ প্রকাশ করছেন। তারা একযোগে শ্লোগান দিচ্ছেন—‘শিবির শিবির’, ‘সাদিক-ফরহাদ’।

শিবিরের এক কর্মী আকরাম হোসেন বলেন, 

আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। ঢাবির হলে হলে আমাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এ বিজয় শুধু শিবিরের নয়, ঢাবির সব ছাত্র সমাজের। এ বিজয় বাংলাদেশপন্থিদের।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব