জকসুতে ভিপিসহ ৩ শীর্ষ পদে শিবিরের জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—কেন্দ্রীয় সংসদের এ তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মাধ্যমে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শীর্ষ তিন পদে পরাজিত হন।