Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২১, ১৩ জানুয়ারি ২০২৫

গভীর রাতে অনশনে অর্ধশতাধিক ছাত্রী, ১৪ শিক্ষার্থী অসুস্থ

তিন দফা দাবিতে জবিতে অনশন

তিন দফা দাবিতে জবিতে অনশন
ছবি: সবার দেশ

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কিছু শিক্ষার্থীর অনশনকে কেন্দ্র করে সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

অনশনে সংহতি ও অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে গভীর রাতে হল থেকে নেমে এসেছে অর্ধশতাধিক ছাত্রী। রবিবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে তারা ক্যাম্পাসে আসেন।

এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সূচী বলেন, আমরা হল থেকে বের হয়েছি এখানে এসে বসবো বলো। আমাদের ভাইয়েরা যেহেতু এখানে আছেন, আমরাও আমরা এখানে থাকবো।

ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু নামের এক শিক্ষার্থী বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার পক্ষে। আমরা আমাদের ভাইদের অনশনকে সমর্থন জানাতে এখানে এসেছি। 

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।

এর আগে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৩ দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি গুলো হলো— সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শেষ করতে হবে; আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ