Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ১৫ নভেম্বর ২০২৫

২৩ নভেম্বর শুরু আবেদন

২১ ডিসেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা

২১ ডিসেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে—বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

সহকারী রেজিস্ট্রার আলী রেজা জানান, প্রতিটি ইউনিটের বিস্তারিত সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আবেদনকারীর সংখ্যা এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনিটভিত্তিক তারিখ নির্ধারণ করা হবে।

ভর্তি পরীক্ষা ছয়টি ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)–এর অধীনে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—

  • এ ইউনিট: ফিজিক্যাল সায়েন্স
  • বি ইউনিট: সোশ্যাল সায়েন্স
  • সি ইউনিট: আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
  • সি–১ ইউনিট: ফাইন আর্টস ও ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স
  • ডি ইউনিট: বায়োলজিক্যাল সায়েন্স
  • ই ইউনিট: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ’র পরীক্ষা আলাদাভাবে নেয়া হবে)

আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় আগের বছরের মতো এবারও প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ও বিকেল—দুটি শিফটে অনুষ্ঠিত হবে।

ফি নির্ধারণ করা হয়েছে—

  • এ, বি, সি ও ডি ইউনিট: ৮০০ টাকা
  • ই ইউনিট: ৬০০ টাকা
  • সি–১ ইউনিট ও আইবিএ: ৭০০ টাকা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সব পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরে পরীক্ষাকেন্দ্র নেয়ার কোনো পরিকল্পনা নেই। সীমিত অবকাঠামো ও আসনসংখ্যার কারণে সব ইউনিটের পরীক্ষা একই দিনে নেয়া সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়।

নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্যাম্পাসে প্রস্তুতি শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড