Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৫২, ২৪ মার্চ ২০২৬

মধ্যরাত থেকেই কার্যকর

এক লাফে জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ

এক লাফে জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ফাইল ছবি

দেশে জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে, যা বিমান খাতের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি বৈঠকের পর নতুন এ মূল্য নির্ধারণ করা হয়। ভার্চুয়াল এ বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), পদ্মা অয়েলসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ঘোষণায় অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

বিইআরসি সূত্র জানিয়েছে, নতুন এ দাম ২৪ মার্চ মধ্যরাত থেকে কার্যকর হবে।

এ মূল্যবৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খরচ বেড়ে গেলে বিমান সংস্থাগুলো শেষ পর্যন্ত যাত্রীদের ওপরই এর প্রভাব চাপিয়ে দিতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক