Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:১১, ৩ সেপ্টেম্বর ২০২৫

রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ভারত যৌথ ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের দুটি ইউনিট আগস্ট মাসে নতুন মাইলফলক গড়েছে। এ মাসে কেন্দ্রটি ৭৭১.৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা সর্বোচ্চ কার্যকারিতা ৭৮.৫৮ শতাংশের সমান।

দেশের মোট ১০,১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুতের মধ্যে রামপাল কেন্দ্রের অবদান ৭.১৫ শতাংশ। গত তিন মাস ধরে কেন্দ্রটি ধারাবাহিকভাবে প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। এর ফলে এ কেন্দ্রে মোট বিদ্যুৎ উৎপাদন এখন দাঁড়িয়েছে ২০৩৬.৪ মিলিয়ন ইউনিটে।

উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, কেন্দ্রটি আমদানিকৃত কয়লার উপর নির্ভরশীল হলেও আধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করছে। এতে ফ্লুগ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমের মাধ্যমে পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত হয়।

তিনি আরও জানান, রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও দৃঢ় হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার
বর্ষসেরা ট্যুরিজম পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
মৃত্যুদণ্ডের ইনজেকশনেও মৃত্যু নয়, হাসপাতালে অচেতন ক্রিস্টা
হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, ‘অবৈধ অর্ডার মানি না’
শিক্ষকদের পেনশন ৩ মাসে দেয়ার দাবি আখতারের
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
চুক্তিভিত্তিক জনবল নেবে সেভ দ্য চিলড্রেন
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আমরা যুদ্ধে জড়াতে চাই না: তথ্যমন্ত্রী
নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে