Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৮, ২২ ডিসেম্বর ২০২৪

ঘর ভাঙছে সৃজিত-মিথিলার? কি বলছেন তারা?

ঘর ভাঙছে সৃজিত-মিথিলার? কি বলছেন তারা?
ছবি: সংগৃহীত

দুই বাংলার দুই জগতের জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা। দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলেও দেয়ালের ফাঁক গলে ভেসে আসে বিচ্ছেদের নির্বাক বার্তা। এসব খবর তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন বহুবার। তবুও প্রতিবছর নেটিজেনরা তাদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করান। আবারো বিশেষ এক কারণে সে বার্তা চাউরও হয়েছে নেট দুনিয়ায়।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম। কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত।

বিয়ের পর অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন।
 
কন্যা আইরাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা।  
 
বহুদিন ধরেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে।

বৈবাহিক জীবনে এ তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার।
 
ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন দুই দেশে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়।

মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে।
 
মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

সবার দেশ/এফএ

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ