Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১৯ নভেম্বর ২০২৬

এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি

এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
ছবিঃ সংগৃহীত

পুয়ের্তো রিকোয় চলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ৭৫তম ‘মিস ইউনিভার্স’। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি। এবার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের প্রতিযোগীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেল বাংলাদেশের এ সুন্দরীকে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন সামিরা খান মাহি। ছবিগুলোতে তার সঙ্গে দেখা গেছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদকে। তিন দেশের এ তিন সুন্দরীকে নিজ নিজ সাজে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল।

ছবিগুলো প্রকাশ করে মাহি বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

মাহির এ পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তিন দেশের প্রতিযোগীর একসঙ্গে ছবি তোলার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ তুলনা করছেন তাদের সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে। একজন মন্তব্য করেছেন, ‘ভারতের প্রতিযোগীকে পারফেক্ট মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘পাকিস্তানে কি আর কেউ নেই?’ অন্যদিকে অনেকেই বাংলাদেশের মাহির প্রশংসা করে লিখেছেন, ‘মাহি সবসময় সেরা।’

উল্লেখ্য, সামিরা খান মাহি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই বাংলাদেশের বিনোদন অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন। তিনি নিয়মিত নাটকে অভিনয় করেন এবং শোবিজে নিজের অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে ভারতের প্রতিনিধি কাজিয়া লিজ মেজোর বয়স মাত্র ১৯ বছর। অল্প বয়সেই তিনি সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। পাকিস্তানের প্রতিনিধি মিসবাহ আরশাদ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে এখন গ্র্যান্ড ফিনালের অপেক্ষায় রয়েছেন অংশগ্রহণকারীরা। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেয়া হবে বিশ্বসুন্দরীর মুকুট।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’
নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ