Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৪২, ১৪ নভেম্বর ২০২৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বদলে যান কাজল

মৃত্যুর মুখ থেকে ফিরে বদলে যান কাজল
ছবি: সংগৃহীত

এক মুহূর্তেই থমকে যেতে পারতো জীবন! চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়ছে। পালানোর চেষ্টা করতে গিয়ে মাটিতে পড়ে যাওয়া, তারপর অচেনা এক ব্যক্তির টানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসা। ২০২০ সালের সে ভয়ংকর অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর বদলে গেছে জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। বেড়েছে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, গভীর হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কাজল। জানিয়েছেন, কীভাবে একটি দুর্ঘটনা তাকে নতুন করে জীবনকে উপলব্ধি করতে শিখিয়েছে।

ঘটনাটি ২০২০ সালের ফেব্রুয়ারির। ভারতের চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে তখন চলছিলো কমল হাসান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং। সেটে উপস্থিত ছিলেন কমল হাসান ও কাজল আগারওয়াল। সিনেমার একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল।

শুটিংয়ের বিরতিতে সহকর্মীদের সঙ্গে মনিটরের সামনে বসে সময় কাটাচ্ছিলেন তিনি। হঠাৎ সেটজুড়ে শুরু হয় চিৎকার ও ছোটাছুটি। কী ঘটেছে, তা বুঝে ওঠার আগেই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন অভিনেত্রী। এ সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি।

এরপর পেছনে তাকাতেই চোখের সামনে দেখতে পান ভয়াবহ দৃশ্য। প্রায় ১০০ ফুট উঁচু একটি বিশাল ক্রেন তার দিকেই ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না কাজল। সাক্ষাৎকারে সে সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী জানান, কী ঘটছিলো, তা কিছুতেই বুঝতে পারছিলেন না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি।

ঠিক সে মুহূর্তে অচেনা এক ব্যক্তি দ্রুত তাকে টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। আর কয়েক মুহূর্তের মধ্যেই বিকট শব্দে তার পাশেই আছড়ে পড়ে বিশাল ক্রেনটি। সামান্য সময়ের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান কাজল।

এ দুর্ঘটনায় সিনেমার শুটিং সেটে তিন কর্মীর প্রাণহানি ঘটে। ফলে ঘটনাটি শুধু কাজলের জন্য নয়, পুরো শুটিং ইউনিটের জন্যই ছিলো ভয়াবহ এক অভিজ্ঞতা।

কাজলের ভাষ্য অনুযায়ী, সে দুর্ঘটনার স্মৃতি দীর্ঘদিন তাকে তাড়া করেছে। মৃত্যুর এত কাছাকাছি চলে যাওয়ার অভিজ্ঞতা তার মধ্যে একই সঙ্গে আতঙ্ক ও গভীর কৃতজ্ঞতাবোধ তৈরি করে। জীবন যে কতটা অনিশ্চিত, তা নতুন করে উপলব্ধি করেন তিনি।

এ ঘটনার পর থেকেই আধ্যাত্মিকতার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে। জীবনকে আগের চেয়ে ভিন্নভাবে দেখতে শুরু করেন অভিনেত্রী। তার উপলব্ধি, জীবন খুবই ক্ষণস্থায়ী। তাই প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝে বেঁচে থাকাই সবচেয়ে জরুরি।

এদিকে দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা পেরিয়ে ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে কমল হাসান অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়েও শুটিং সেটের সে ভয়াবহ দুর্ঘটনাই যেন কাজলের জীবনে বেশি গভীর ছাপ রেখে গেছে।

পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা কাজল আগারওয়ালের কাছে তাই ‘ইন্ডিয়ান টু’ কেবল একটি সিনেমা নয়; এটি এমন এক অভিজ্ঞতার নাম, যা তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে জীবনের নতুন অর্থ চিনিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে