Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ প্রদান করেন। মামলার অন্য আসামিরা হলেন নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

মামলার এজাহার অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের প্রলোভন দেখান নোবেল। অভিযোগ রয়েছে যে, এ সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নেন তিনি। এ অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় অন্য আসামিরা নোবেলকে সরাসরি সহযোগিতা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

গত বছরের ১৩ আগস্ট আদালতে এ মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান গত ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। সোমবার মামলার নির্ধারিত দিনে বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য যে, এর আগেও গায়ক নোবেল একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন। ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়েরকৃত একটি ধর্ষণ ও মারধর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান। বর্তমান মামলা ও পরোয়ানার বিষয়ে নোবেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার সহকারী প্রাথমিকভাবে বিষয়টিকে গুজব বলে দাবি করলেও পরে জানান যে, নোবেল রিহার্সেলে ব্যস্ত থাকায় এ বিষয়ে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ