Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ৫ অক্টোবর ২০২৬

প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ

প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছবি: সংগৃহীত

বিয়ের চার বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সার শাহতাজ মনিরা হাশেম। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে রোববার (৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে দেয়া এক পোস্টে প্রীতম হাসান জানান, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রীতম লেখেন, 

আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। তবে সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্য তৈরি হয়েছে, যার কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে বলে তারা উপলব্ধি করেছেন।

প্রীতম আরও জানান, বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

তিনি বলেন, বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান। এ পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।

প্রীতম ও শাহতাজ আশা প্রকাশ করেছেন, তাদের এ সিদ্ধান্তকে সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। একই সঙ্গে এতদিন পাশে থাকা এবং তাদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম। বিয়ের আগে প্রায় ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। দীর্ঘদিনের সে সম্পর্ক ও চার বছরের দাম্পত্য জীবনের পর এবার আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন এ তারকা জুটি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার