Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১২ অক্টোবর ২০২৬

‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের

‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন মানেই ভক্তদের বাড়তি উচ্ছ্বাস। বিশেষ এ দিনে সাদাকালো আবহে কেক হাতে একগুচ্ছ ছবি প্রকাশ করে নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। গ্ল্যামারাস উপস্থিতিতে নজর কাড়ার পাশাপাশি জন্মদিনের ক্যাপশন ‘বার্থডে গার্ল’ নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মজার আলোচনা।

সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি সাদাকালো ছবি শেয়ার করেন অপু। কোনও ছবিতে হাতে জন্মদিনের কেক, আবার কোনও ছবিতে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ও স্টাইলিশ ভঙ্গিতে দেখা যায় এ অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে ছোট্ট করে লিখেছেন—‘বার্থডে গার্ল’।

অপুর এ ক্যাপশন ঘিরেই মন্তব্যের ঝড় ওঠে। কয়েকজন নেটিজেনের মতে, অভিনেত্রীর ক্ষেত্রে ‘গার্ল’-এর পরিবর্তে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। একজন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ তবে এমন খুনসুটির মধ্যেও অপুর নতুন লুক, সাজপোশাক ও গ্ল্যামার নিয়ে ভক্তদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো।

সমালোচনা থাকলেও জন্মদিনে শুভেচ্ছা আর প্রশংসার বার্তাই ছিলো বেশি। অনুরাগীরা তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করার পাশাপাশি নতুন বছরটি আনন্দ, ভালোবাসা ও সাফল্যে ভরে উঠুক—এমন প্রত্যাশাও জানিয়েছেন।

ছেলের ভালোবাসায় বিশেষ জন্মদিন

অপুর জন্মদিনের আনন্দ শুরু হয়েছিলো মধ্যরাতেই। ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে বিশেষ মুহূর্তটি উদযাপন করেন তিনি। কেকের ওপর লেখা ছিলো, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের এ মিষ্টি ভালোবাসার বার্তা ভক্তদের মনও ছুঁয়ে গেছে।

জন্মদিনের আগেও সাদাকালো আবহে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেখানে নতুন সাজে ধরা দিয়ে নিজের বিশেষ দিনের আবহ তৈরি করেন তিনি। ভিডিও ও ছবির ক্যাপশনে তার প্রত্যাশা ছিলো, আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এ বছর।

সব মিলিয়ে জন্মদিনে অপুর সাদাকালো গ্ল্যামার, ‘বার্থডে গার্ল’ ক্যাপশন ঘিরে নেটিজেনদের খুনসুটি আর ছেলের ভালোবাসা—তিনটি বিষয়ই আলোচনায় জায়গা করে নিয়েছে। আর ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় বিশেষ দিনটি হয়ে উঠেছে আরও রঙিন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির
ছাত্রদলের পাহারায় তালা ভেঙে চুয়েটের দফতরে ঢুকলেন নতুন ভিসি
বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের ক্রুদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল