Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ১৩ জুন ২০২৬

আপডেট: ১২:৩২, ১৩ জুন ২০২৬

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুয়েতে সরকারি স্ট্যাম্প জাল করে প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে পরিচালিত তদন্তের ভিত্তিতে রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে এ চক্রের সদস্যদের আটক করা হয়।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। তারা মূলত হাসপাতালের ভেতরে ও আশপাশে অবস্থান করে গ্রাহকদের লক্ষ্যবস্তু বানাতেন এবং সরকারি স্ট্যাম্পের নামে জাল স্ট্যাম্প বিক্রি করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৫ ও ১০ কুয়েতি দিনার মূল্যের সরকারি স্ট্যাম্প তারা আসল দামের চেয়ে কম মূল্যে বিক্রি করতেন। কম দামের প্রলোভন দেখিয়ে প্রবাসীসহ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে জাল স্ট্যাম্প তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, বিশেষ ধরনের স্ট্যাম্প তৈরির কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।

তদন্তে আরও জানা গেছে, জালিয়াতির কাজে ব্যবহৃত বিশেষ স্ট্যাম্প কাগজের রোলগুলো কুয়েতের একটি হাসপাতাল থেকে চুরি করা হয়েছিলো। এসব উপকরণ ব্যবহার করে সরকারি স্ট্যাম্পের অবিকল নকল তৈরি করা হতো।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি নথি জালিয়াতি কিংবা রাষ্ট্রের স্বার্থবিরোধী যেকোনও কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত