Sobar Desh | সবার দেশ নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২৪ মে ২০২৬

তামাকপণ্যে কর বাড়াতে অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার

তামাক

তামাকপণ্যে কর বাড়াতে অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার
ফাইল ছবি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিরুৎসাহিত করতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটসহ সব ধরনের তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বাড়ানোর সুপারিশ করেছেন ২৬ জন সংসদ সদস্য। এ লক্ষ্যে তারা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বরাবর একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন।

রোববার (২৪ মে) অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য মোসা: ফরিদা ইয়াসমিন, সানসিলা জেবরিন, ফেরদৌসী আহমেদ, আরিফা সুলতানা ও নেওয়াজ হালিমা আরলী ২৬ জন সংসদ সদস্যের পক্ষে স্বাক্ষরিত ডিও লেটারটি হস্তান্তর করেন।

ডিও লেটারে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার প্যাকেটের মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া উচ্চ স্তরের সিগারেটের মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা, প্রতি ১০ গ্রাম জর্দার মূল্য ৬০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের মূল্য ৩৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

সংসদ সদস্যরা ডিও লেটারে উল্লেখ করেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে শুধু সিগারেট খাত থেকেই প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় ৩ লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে।

তাদের মতে, প্রস্তাবিত পদক্ষেপ বাস্তবায়িত হলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে তেমনি জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব