Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৩৬, ৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ চিত্র

ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ চিত্র
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপে চলতি বছর এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন, যা বছরের প্রথম নয় মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ৩৩৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৭৭ জন এবং রংপুরে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৮৬২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনের তথ্য বলছে,

চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিলো। গত মাসে ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

ফলে সেপ্টেম্বরের এক মাসের মৃত্যুই চলতি বছরের মোট ডেঙ্গু মৃত্যুর অর্ধেকেরও বেশি। বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫০ জনের মৃত্যু হয়েছে।

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বরের পর অক্টোবরেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও কার্যকর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে
বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ
ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ চিত্র
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
বাবার দাফনে ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
মেজর আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে বিক্ষোভ
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি, বাড়ছে সেনা
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন
তৌফিক খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি চাইলেন জামায়াত আমির
এশিয়ান গেমসে মেঘনার সন্তান সাত্তারের দাপট
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার, থানায় হস্তান্তর
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে