Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬, ২৩ নভেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপে আসছে নতুন আপডেট, ফোন নম্বর আরও নিরাপদ

হোয়াটসঅ্যাপে আসছে নতুন আপডেট, ফোন নম্বর আরও নিরাপদ
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষার নতুন ব্যবস্থা আনছে মার্কিন মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। চলমান ব্যবস্থায় চ্যাট বা কল করার সময় অপর পক্ষ ব্যবহারকারীর ফোন নম্বর সহজেই দেখতে পারে, যার ফলে ব্যক্তিগত নম্বর অচেনা কারো হাতে পৌঁছার ঝুঁকি থাকে।

নতুন আপডেটে এই নিয়ম পরিবর্তন করা হবে। ব্যবহারকারীরা কল বা চ্যাট করার সময় তাদের নম্বর প্রকাশ না করে একটি ‘ইউজার নেম’ ব্যবহার করতে পারবেন। যার সঙ্গে কথোপকথন বা চ্যাট হচ্ছে, তিনি শুধুমাত্র ব্যবহারকারীর ইউজার নেমই দেখতে পাবেন, ফোন নম্বর নয়।

এ ধরনের সুরক্ষা ফিচার ইতোমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে রয়েছে। ব্যবহারকারীরা তাদের তথ্য লক করে অন্যদের দেখানো এড়িয়ে যেতে পারেন।

টেক বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মৌলিক পরিবর্তন বড় নয়, তবে অ্যাপটির নিরাপত্তা আরও শক্ত হবে। সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের বৃদ্ধি বিবেচনায় এ ধরনের বাড়তি সুরক্ষার গুরুত্ব বিশেষভাবে বেড়ে গেছে। সূত্র জানায়, সংশ্লিষ্ট আপডেটটি ২০২৬ সালের শেষের দিকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে। এর আগ পর্যন্ত অচেনা বা অপরিচিত কারো সঙ্গে ফোনে কথা বলার বা চ্যাট করার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস
কোনও দলের ‘পকেটে’ গেলে তাদের অপকর্মের দায়ও সংখ্যালঘুদের: নাহিদ
নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এআই? বাড়ছে বিশেষজ্ঞদের উদ্বেগ
বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল
ট্রাম্পের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না ইরান
নেতাদের কটূক্তিকারীদের শায়েস্তা করবে জনগণ: যুবদল সভাপতি
রাশিয়ার ক্যানসার টিকায় আশার বার্তা, প্রথম প্রয়োগেই ইতিবাচক সাড়া
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেফতার
নাশকতার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি
ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প
গ্যাস সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
গাছে বেঁধে নির্যাতন, অপমান সইতে না পেরে বিষপান ছাত্রীর
দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, মিললো ডিব্বা
সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭