Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৭, ১ মার্চ ২০২৬

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে সব মসজিদে তারাবি স্থগিত

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে সব মসজিদে তারাবি স্থগিত
ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। পবিত্র রমজান মাসে সাধারণত এক মাসজুড়ে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে বড় ধরনের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কুয়েতেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। ইরানের সংবাদমাধ্যম Mehr News Agency-কে দেয়া এক বক্তব্যে সংস্থাটির মুখপাত্র জানান, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টিতে হামলা হয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

রেড ক্রিসেন্টের ২২০টির বেশি উদ্ধারকারী দল বিভিন্ন স্থানে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার এ প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব